হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে ১০০টিরও বেশি সোনার বার পাওয়া গেছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।বিপুল পরিমাণ সোনার উদ্ধারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিমানবন্দরে তল্লাশি ও অভিযান এখনও চলছে।
আরও পড়ুন…রিমান্ডে গাজী নজরুল এবং তার প্রথম স্ত্রী
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জব্দকৃত সোনার পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একইসঙ্গে চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.