পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের সংবাদমাধ্যম ‘ও জোগো’-র প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

Islami Bank

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পর্তুগালের হেড কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে রোনালদো পর্তুগালের অনুশীলন ক্যাম্প ত্যাগ করেছেন বলে খবর প্রকাশ করে স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’।

আরও পড়ুন…মিষ্টি পদত্যাগ করলেন

one pherma

ক্যাম্প ছাড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা ফরোয়ার্ড। তিনি লেখেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর আমি ট্রেনিং ক্যাম্প ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় দলের প্রতি নিজের আজীবন নিবেদনের কথা উল্লেখ করে রোনালদো আরও যোগ করেন, ‘যে কারণগুলোর জন্য আমাকে জাতীয় দল ছাড়তে হয়েছে, উপযুক্ত সময় এলে আমি নিজেই পর্তুগালের সর্বসাধারণের কাছে সেই সত্য তুলে ধরব।পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন, ‘এখন পর্তুগাল দল এবং আমার সব সতীর্থদের (কোনো ব্যতিক্রম ছাড়াই) শুভকামনা জানানোর সময় এসেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us