আবারও ভয়াবহ আগুন গাজীপুরে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর ২০২৬

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে। এবার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।

Islami Bank

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

আরও পড়ুন…স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ

one pherma

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এ ঘটনারই মাত্র তিনদিন আগে, গত ১৪ অক্টোবর বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us