কপ৩১-এর ব্লু জোন বন্ধ থাকবে ১৫ নভেম্বর, সীমিত পরিসরে প্রবেশের সুযোগ পাবেন স্বীকৃত গণমাধ্যমকর্মীরা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর ব্লু জোন আগামী ১৫ নভেম্বর (রোববার) সম্মেলনের নির্ধারিত বিশ্রাম দিবস উপলক্ষে বন্ধ থাকবে।

Islami Bank

এদিন ব্লু জোনে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সম্মেলনসংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিবালয়।শনিবার (১৪ নভেম্বর) অংশগ্রহণকারীদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ব্লু জোনের নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে এবং সম্মেলনের নিয়মিত সেবাগুলো চালু থাকবে না। তবে যেসব অংশগ্রহণকারীর নির্ধারিত অফিস বা প্যাভিলিয়ন রয়েছে, তাঁরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ বরাদ্দকৃত স্থানে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত স্বীকৃত গণমাধ্যমকর্মীরা তাঁদের নির্ধারিত কর্মস্থল ও মিডিয়া সুবিধা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন…বিশ্ব সড়ক ট্রাফিক স্মরণ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বার্তা

প্যাভিলিয়ন পরিচালনাকারীরা প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করতে পারবেন। তবে বিশ্রাম দিবসে কোনো প্যাভিলিয়ন ইভেন্ট বা জনসাধারণের জন্য উন্মুক্ত কার্যক্রম আয়োজন করা যাবে না। শনিবার ১৪ নভেম্বর রাত ১০টার মধ্যে সব প্যাভিলিয়ন ইভেন্ট শেষ করতে হবে।

one pherma

সোমবার ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে পুনরায় এসব কার্যক্রম শুরু করা যাবে।অন্যদিকে, ব্লু জোন বন্ধ থাকলেও কপ৩১-এর গ্রিন জোন রোববার দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সেখানে প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রম উপভোগ করতে পারবেন অংশগ্রহণকারীরা।

এ ছাড়া সম্মেলনের শাটল বাস সার্ভিস ২৪ ঘণ্টা চালু থাকবে, যা বিশ্রাম দিবসেও কার্যকর থাকবে। যাতায়াতের রুট ও সময়সূচির সর্বশেষ তথ্য জানতে অংশগ্রহণকারীদের কপ৩১-এর মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার ১৬ নভেম্বর সকাল ৭টা থেকে ব্লু জোনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সম্মেলনের প্রথম সপ্তাহে অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে একটি স্বস্তিদায়ক বিশ্রামের দিন কাটানোর শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিবালয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us