নড়াইলের সকল পুজা মন্ডবে আর্থিক অনুদান দিলেন এমপি মাশরাফি

নড়াইল প্রতিনিধি :

নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা’র পক্ষ থেকে নড়াইলের সকল পুজা মন্ডবে আর্থিক অনুদান দেয়া হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুরের দিকে নড়াইল টাউন কালিবাড়ি পুজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখা’র সভাপতি অশোক কুমার কুন্ডু।

বক্তব্য দেন নড়াইলের বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্ত্তজা স্বপন,চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান,আজিজুর রহমান ভুইয়া, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ’র নড়াইল জেলা শাখা’র নেতা মলয় কুমার কুন্ডু,অমিত সাহা রাজা,অসিম কুমার কাপুড়িয়া,নিলাংশু সরকার নিপু,নিলয় রায় বাধন প্রমুখ।

নড়াইল-২ আসনের সাংসদ কর্তৃক প্রতিবছরের ন্যায় এ বছরও নড়াইল-২ আসন নির্বাচনী এলাকার সকল পুজা মন্ডবে নগদ আর্থিক অনুদান দেয়ায় বক্তারা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি নড়াইলের সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব পালনের অনুরোধ জানান।

ইবাংলা/জেএন/০১ অক্টোবর ২০২২

Islami Bank

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us