নড়াইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বিগত সময়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে যেভাবে নড়াইল ১ ও ২ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছে।

Islami Bank

আশা করি নড়াইলবাসি আবারও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনা মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন। এ ক্সেত্রে কে নৌকা প্রতিক পেল এটা বড় কথা নয়,

যিনি নৌকা পাবেন,আপনারা তাকেই নৌকা প্রতিকে ভোট দিবেন। কারণ নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইলে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, আমার নির্বাচনী সময়ের চার বছর শেষ হয়েছে। এর মধ্যে দু’বছর করনোর কারনে সারা বিশ^ স্তব্ধ হয়ে গিয়েছিলো। আমার পরিবারের ১৬জন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলো।

আরও পড়ুন…জবিতে ‘ট্রেইন ইউর মাইন্ড’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

one pherma

করোনা কমে গেলে আমরা আমাদের কার্যক্রম পুনরায় শুরু করি। নড়াইলের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড শেষ হয়েছে ,আরও চলমান রয়েছে। নড়াইলবাসীর কোন দাবি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিরিয়ে দেননি।

শনিবার (১১ ফেব্রæয়ারি) বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জমান,অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গোলাম নবী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী।

আরও পড়ুন…৬ শর্তে জবিতে ৩টি বিভাগের অনুমোদন

সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্জ্ব ওয়াহিদুজ্জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল প্রমূখ।

ইবাংলা/ জেএন/১২ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us