হবিগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক: হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের যাত্রী।

Islami Bank

রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

one pherma

নিহত তিনজন সিএনজিচালক ও যাত্রী। তারা হলেন- অটোরিকশা যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়া আজির হোসেনের ছেলে মো. জিয়াউল হোসেন (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে চালক রফিক মিয়া (৩৬)।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল ও এসআই রফিকুল ইসলাম জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মডার্ণ বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিন যাত্রী নিহত হন। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

বাসচালক পালিয়ে গেছে। তিনজনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us