যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের আদেশ ‘কার্যকর করতে প্রস্তুত’। মার্কিন সিনেটের শুনানিতে ইরানের সাথে সম্ভাব্য সংঘাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তিনি ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে হামলার বিকল্প প্রস্তাব দিয়েছেন কিনা তা তিনি কোনও পাবলিক ফোরামে বলবেন না। হেগসেথ বলেন, “যদি এবং যখনই (যুদ্ধ ও শান্তির বিষয়ে) কোন সিদ্ধান্ত নেয়া হয়, (প্রতিরক্ষা বিভাগ) সেগুলো কার্যকর করতে প্রস্তুত।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কাছাকাছি যাচ্ছে কিনা, জবাবে তিনি বলেন, “আমি এটা বলতে পারি না… তুমি সত্যিই ভাবো না যে আমি এই প্রশ্নের উত্তর দেব। তুমি জানো না যে আমি এটা করতে যাচ্ছি। তুমি জানো না। আমি এটা করতে পারি, আমি নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।
আরও পড়ুন…যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা ইরান-ইসরায়েল ইস্যুতে
ট্রাম্প ওই সাংবাদিককে বলেন, “আমি তোমাকে এটা বলতে পারি, ইরান অনেক সমস্যায় পড়েছে, এবং তারা আলোচনা করতে চায়। এবং আমি বলেছিলাম, ‘কেন তোমরা আগে আমার সাথে আলোচনা করোনি – এই সব মৃত্যু এবং ধ্বংস?তার কথায়, কেন তোমরা আলোচনা করোনি? আমি জনগণকে বলেছিলাম, ‘কেন তোমরা দুই সপ্তাহ আগে আমার সাথে আলোচনা করোনি? তোমরা ভালো করতে পারতে। তোমাদের একটি দেশ থাকত।’
সূত্র : রয়টার্স


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.