ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সরকার।এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে।’ ইসরায়েল সরকার বলেছে, ইরানের ওপর হামলার উদ্দেশ্য অর্জন করার পর তারা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে।

Islami Bank

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ইরানের ‘পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ হুমকি দূর করেছে।এছাড়া ইসরায়েল ‘ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ‘তেহরানের কেন্দ্রে সরকারি লক্ষ্যবস্তুতে গুরুতর হামলা চালিয়ে শতাধিক বাসিজ সদস্যকে হত্যা করা হয়েছে। বাসিজ হচ্ছে ইরানের একটি মিলিশিয়া বাহিনী। এই বাহিনীকে ইরান সরকার প্রায়শই বিক্ষোভ দমন করতে ব্যবহার করে।

one pherma

এছাড়া তেহরানের আরও একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।ইরানে হামলা চালানো এবং ইসরায়েলকে সমর্থন জানানোয় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেল আবিব।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us