ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | জাতীয় সংবাদ | ৭ জুলাই ২০২৫ | ঢাকা

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Islami Bank

আরও পড়ুন…ঝড় হতে পারে যেসব অঞ্চলে, বঙ্গোপসাগরে লঘুচাপ 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ ও রূপসী বাংলা হাসপাতাল সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

one pherma

এছাড়াও এই সময়ে শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তবে উল্লেখিত সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এই অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us