স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির মামলা দুদকের

ইবাংলা.প্রেস | আইয়ুব মিয়া | দুর্নীতি বিরোধী সংবাদ | ঢাকা, ১৪ জুলাই ২০২৫

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম হানিফ ও তার পরিবারবর্গের বিরুদ্ধে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা করার সুপারিশ করেছে।

Islami Bank

সোমবার (১৪ জুলাই) দুদকরে প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে ব্রিফিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক আক্তার হোসেন। একই সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে সম্পদের উৎস নির্ধারণে সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশও করা হয়েছে।

আরও পড়ুন…তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরউদ্দিন সিভিল এভিয়েশনে নিয়ম ভেঙে দ্বৈত পদে বহাল

দুদকের তদন্তে উঠে এসেছে, মাহবুবুল আলম হানিফ প্রায় ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ১৮টি ব্যাংক অ্যাকাউন্টে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকা টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারা অনুযায়ী মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে কমিশন।

one pherma

মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম একে অপরের সহায়তায় আরও ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকা টাকার লেনদেনের তথ্যও উদঘাটন করেছে দুদক।

এ দুইজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক আরেকটি মামলা রুজুর সুপারিশ করা হয়েছে।

তিন সন্তানের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ: হানিফের সন্তান যথাক্রমে- ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম, মিসেস তানিশা আলম

এই তিনজনের বিরুদ্ধেও সম্পদের উৎস যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।

ইবাংলা/বিএইএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us