শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনে ২মামলা দুদকে

ইবাংলা.প্রেস | রিয়াজুল ইসলাম | দুর্নীতি বিরোধী সংবাদ | ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার

সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে একাধিক মামলা ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Islami Bank

৬৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ৪৩৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের খো*জ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়নি…স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির মামলা দুদকের
দুদকের তদন্ত বলছে, সংসদ সদস্য থাকা অবস্থায় শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬৬ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৮৮৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০.১০ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও মামলা

শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১.১২ টাকা লেনদেন হয়েছে, যা সন্দেহজনক ও অস্বাভাবিক বলে চিহ্নিত করা হয়েছে।

সম্পদের চিত্র (টাকার অঙ্কে)

ব্যক্তি                        প্রাপ্ত সম্পদের পরিমাণ         বৈধ উৎসের পরিমাণ              অসঙ্গতিপূর্ণ সম্পদ
শামীম ওসমান          ১২,০২,৭৬, ৫৬৯                       ৫,৩৫,২২,৮৮০                         ৬,৬৭,৫৩,৬৮৯

সালমা ওসমান         ৬,৬৭,৬০,১৬২                          ২,৭০,৭৫,৪০৫                           ৩,৯৬,৮৪,৭৫৭

one pherma

ব্যাংক লেনদেনের বিস্তারিত

ব্যক্তি                            ব্যাংক হিসাব সংখ্যা               মোট জমা                       মোট উত্তোলন                              মোট লেনদেন
শামীম ওসমান                  ৯টি                       ২২১,৩২,০৭,৬৬০.৬০             ২১৮,৫০,৩১,৮১৯.৫০              ৪৩৯,৮২,৩৯,৪৮০.১০

সালমা ওসমান                  ৮টি                      ১৪,২১,৬৩,০১০.২৬                 ১০,৪৫,২৬,১২০.৮৬                ২৪,৬৬,৮৯,১৩১.১২

পরিবারের দুই সদস্যকে সম্পদ বিবরণী জমা দিতে নির্দেশ :

তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনা–এর বিরুদ্ধেও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।

দুদক জানিয়েছে, এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে তাদের সম্পদের উৎস ও ব্যাংক লেনদেন বিশ্লেষণ করে তদন্ত আরও জোরদার করা হবে।

ইবাংলা/বাএইচসি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us