গোপালগঞ্জে বিক্ষোভ অবরোধ, ৭ নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগ নেতা আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

Islami Bank

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় সদর উপজেলা কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটকৃতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার কংশুর এলাকায় বেশকিছু আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন নেতাকর্মী সেখানে নাশকতার উদ্দ্যেশ্যে জমায়েত হচ্ছে।

one pherma

এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us