গুজবে কান না দিতে আইএসপিআরের আহ্বান, তদন্তে সহযোগিতার আশ্বাস

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৩ জুলাই ২০২৫, বুধবার, ঢাকা

সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়াতে দেখা যাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মৃত্যুসংখ্যা নিয়ে গুজব ছড়িয়ে জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করা হচ্ছে।

Islami Bank

আরও পড়ুন…উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনা: উদ্ধার কাজে বাধা, তদন্তে সেনাবাহিনী

বুধবার (২৩ জুলাই) এ প্রসঙ্গে আইএসপিআরের পরিচালক স্পষ্টভাবে জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কোনো তথ্য গোপন করেনি এবং করার কোনও প্রয়াসও নেই।

তিনি বলেন, “ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে; যেমনটি সবসময় করে থাকে। আমি নিজে ও আইএসপিআর টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাদের সন্তানদের বিষয়ে কোনও তথ্য গোপনের প্রশ্নই আসে না।”

one pherma

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবগুলোর কোনো ভিত্তি নেই। আমি আইএসপিআরের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা করছি— যেকোনো গণমাধ্যম চাইলে এই বিষয়ে তদন্ত করতে পারে। চাইলে সেনাবাহিনীর সদস্যদের ইন্টারভিউ নিতে পারে বা ঘটনাস্থল পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছে, দায়িত্বশীলতার সঙ্গে তথ্য যাচাই করে বিশ্বাস করতে এবং কোনো গুজবে কান না দিতে।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us