সাবেক বিমান প্রধানের বিরুদ্ধে দুদকের দুই মামলা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

Islami Bank

মামলা-১: শেখ আব্দুল হান্নান:

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তদন্তে আরও জানা যায়, তিনি মোট ৮ কোটি ৭৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন, যেখানে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৫ কোটি ৫০ লাখ টাকা। কাতার, দুবাই ও কানাডায় তার ও পরিবারের নামে সম্পদ থাকার তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে, যা বিস্তারিত তদন্তে নিরূপণ করা হবে।

আরও পড়ুন…আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু ইসরায়েলি হামলায়

প্রযোজ্য আইন:

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা

দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা

one pherma

মামলা-২: তাহমিদা বেগম ও শেখ আব্দুল হান্নান

তাহমিদা বেগম, যিনি শেখ আব্দুল হান্নানের স্ত্রী, তার বিরুদ্ধেও এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, তিনি ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।

তার প্রকৃত আয় ছিল মাত্র ১৮ লাখ ৫৫ হাজার টাকা, কিন্তু অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সম্পদের উৎস ছিল স্বামীর অবৈধ অর্থ।

প্রযোজ্য আইন:

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা

দণ্ডবিধির ১০৯ ধারা

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us