জুলাই ঘোষণাপত্র উপস্থাপন ৫ আগস্ট, খসড়া চূড়ান্ত

ইবাংলা.প্রেস | নিউজ ডেস্ক | রোববার, ৩ আগস্ট ২০২৫, ঢাকা

আসন্ন ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের জন্য জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বাড়ছে উত্তাপ।

Islami Bank

আরও পড়ুন…জুলাই ঘোষণাপত্রে আট জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ

রোববার (৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রুবেল রানা স্বাক্ষরিত এক সরকারি বিবরণীতে এ তথ্য জানানো হয়। ঘোষণাপত্র চূড়ান্ত হওয়া প্রসঙ্গে আরও জানানো হয়, এটি হবে অন্তর্বর্তী সরকারের একটি দিকনির্দেশনামূলক রূপরেখা, যা নতুন জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলবে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় নীতিমালা, প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং নির্বাচনী রোডম্যাপের কিছু মৌলিক রূপরেখা তুলে ধরা হবে।”

one pherma

সরকারি সূত্রে জানা গেছে, ঘোষণাপত্র উপস্থাপন অনুষ্ঠান ঘিরে বিভিন্ন মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে।

জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রমের নৈতিক ও রাজনৈতিক ভিত্তি পুনঃনির্ধারণ করতে চায়—এমন বার্তা দিতেই এই আয়োজন, বিশ্লেষকদের মত।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us