গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেবে রাষ্ট্র: প্রধান উপদেষ্টা

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ৫ আগস্ট ২০২৫

চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন তিনি ।

Islami Bank

২৮ দফার এ ঘোষণাপত্রে দেশজুড়ে চলমান রাজনৈতিক, সাংবিধানিক ও সামাজিক সংকটের পটভূমি তুলে ধরে ভবিষ্যতের জন্য একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রূপরেখা উপস্থাপন করা হয়।

আরও পড়ুন…যা যা আছে জুলাই ঘোষণাপত্রে

ঘোষণায় ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের স্বীকৃতি প্রদানের কথা বলা হয়।

এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের কথাও স্মরণ করা হয়।

ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সীমাহীন দুর্নীতি, গুম-খুন, নির্বাচনব্যবস্থা ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসমূহের বর্ণনা এবং তা তদন্ত ও বিচারের অঙ্গীকার করা হয় ঘোষণাপত্রে।

one pherma

সংবিধানের কাঠামোগত সংস্কার, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতিও উঠে এসেছে জুলাই ঘোষণাপত্রে। এ ঘোষণাপত্র পরবর্তী নির্বাচনে গঠিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে সংযুক্ত থাকবে।

ঘোষণাপত্রে আরও বলা হয়, ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করে এবং ওই দিনকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়।

এসময় মঞ্চে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শামন্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর),

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস।অতিথি সারিতে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us