ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারীরা ২৪ ধাপ এগিয়ে

ইবাংলা.প্রেস | ইবাংলা ক্রীড়া ডেস্ক | ৭ আগস্ট ২০২৫ ঢাকা

নারী ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করল বাংলাদেশ। ফিফা নারী ফুটবলের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে রেকর্ড ২৪ ধাপ লাফ দিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের মেয়েরা।

Islami Bank

মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই বিরল অর্জন পেয়েছে বাংলাদেশ। গত জুনে র‍্যাঙ্কিংয়ে ১২৮ তম স্থানে থাকা বাংলাদেশ নারী দল এখন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১০৪তম স্থানে।

আরও পড়ুন…অর্থপাচার মামলায় জি কে শামীম খালাস পেলেন

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১, যা এই হালনাগাদে সর্বোচ্চ উন্নয়নের রেকর্ড। ফিফা নিজেই জানিয়েছে, একসাথে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন ও সবচেয়ে বেশি ধাপ উন্নয়নের দল এখন বাংলাদেশ।

২৯ জুন বাহরাইনকে ও ২ জুলাই স্বাগতিক শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা। বাহরাইন ছিল ৩৬ ধাপ ওপরে, আর মিয়ানমার ৭৩ ধাপ। এই দুটি জয়ের ঐতিহাসিক তাৎপর্যই র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এনে দেয়।

one pherma

এই সাফল্যে দেশের ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। নারী ফুটবলের ইতিহাসে এটি একটি গর্বিত মুহূর্ত। এর আগে মাত্র দু’বার, ২০১৩ ও ২০১৭ সালের ১৫ ডিসেম্বর, বাংলাদেশ নারী দল ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০০ তম অবস্থানে উঠেছিল।

বাংলাদেশের জয় দেখে পিছিয়ে গেছে প্রতিপক্ষরাও। বাহরাইন ১৯ ধাপ পিছিয়ে এখন ১১১তম, আর মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে।

ফিফার এই হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে নারী ফুটবলের বিশ্বচিত্রেও এসেছে বড় পরিবর্তন। ইউরোয় রানার্স-আপ হওয়া স্পেন এখন শীর্ষে, যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। সুইডেন উঠে এসেছে তিন নম্বরে, আর কোপা জয়ী ব্রাজিল নেমে গেছে সাত নম্বরে। আর্জেন্টিনার অবস্থান এখন ৩০তম।

বাংলাদেশ নারী দলের এই ঐতিহাসিক উন্নতি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলো — কেবল ফুটবল নয়, গোটা দেশের জন্য।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us