সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণ ফ্রন্ট সমন্বয়ক জননেতা টিপু বিশ্বাস। বক্তব্য রাখেন তৈমুর খান অপু, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন কে এম দেলোয়ার হোসেন, দেবাশীষ পোদ্দার, অনিন্দ্য আরিফ প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জননেতা টিপু বিশ্বাস বলেন, ফ্যাসিবাদী শক্তি বা ব্যবস্থা যা ভারতীয় আধিপত্যবাদসহ মার্কিন সাম্রাজ্যবাদের ইন্ধনে এখানে ক্রিয়াশীল আছে। জনগণকে সঙ্গে নিয়ে তা উচ্ছেদ করতে হবে। বিশ্বব্যাপী ফিলিস্তিনসহ আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোতে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে গড়ে ওঠা লড়াইয়ের সঙ্গে এদেশের মানুষের গণসংগ্রামকে যুক্ত করতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, কর্মসংস্থান বৃদ্ধির লড়াই, কৃষকের উৎপাদন ব্যবস্থায় তার নিজস্ব নিয়ন্ত্রণ, শ্রমিকের স্থায়ী মজুরি কাঠামো তৈরি করার কাজকে অগ্রাধিকার দেয়া, মুনাফাখোর সিন্ডিকেট ভাঙ্গা, শিক্ষা-স্বাস্থ্য জনগণের আয়ত্তে আনার লড়াই চালু রাখতে হবে। জনগণের গণতান্ত্রিক সরকার রাষ্ট্র সংবিধান প্রতিষ্ঠার উদ্দেশ্য বিপ্লবী গণ-অভ্যুত্থানের লড়াইকে বেগবান করতে হবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ ক্ষেত্রের দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশে ধর্মীয় উগ্রবাদী সংগঠন সমূহের উত্থান ঘটছে। এই প্রেক্ষাপট পতিত ফ্যাসিস্টদের ফিরে আসা,বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদি শক্তি সমূহকে এ দেশে গেঁড়ে বসার সুযোগ করে দিচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিতে হবে।Ebangla: rashed rony


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.