রাঙামাটিতে ভারতীয় আধার কার্ডসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

Islami Bank

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে বিজিবি জানান।বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

আরও পড়ুন…জাতীয় প্রেসক্লাব চত্বরে জাতীয় গণফ্রন্টের গণসমাবেশ

one pherma

তিনি জানান, বিজিবির রাঙামাটি সেক্টরের অধীনে পরিচালিত বগাখালীসহ সীমান্তগুলো অনেক দূর্গম এলাকায় অবস্থিত৷ সীমান্তবর্তী হাটবাজারগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে।

হাটবাজারে জনসমাগমের আড়াঁলে অবৈধভাবে ভারতীয় চোরাকারবারি বাজারে প্রবেশ করে চোরাচালান, মাদক কারবারিসহ নানা অপরাধ করার সুযোগ খুঁজে।

পরিস্থিতি মোকাবেলায় বিজিবি দেশের সার্ভভৌমিত্ব রক্ষা এবং চোরাচালানরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বিজিবি অধিনায়ক জানিয়েছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us