অস্ত্র নিয়ে প্রকাশ্যে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ০৮ আগষ্ট ২০২৫

গাজীপুরে আসাদুজ্জামান তুহিন (৫০) নামে এক সংবাদকর্মী কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর ব্যুরো প্রধান ছিলেন বলে জানা গেছে।

Islami Bank

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সাংবাদিক পলাশ প্রধান বিবিসি বাংলাকে জানান, মসজিদ মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ঘটনাটির ভিডিও ধারণ করেন তুহিন।

এতেই ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় ছিনতাইকারীরা। পাশের একটি মার্কেটের সামনে সুযোগ পেয়েই ধাওয়া দেয়। পরে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন…ন্যায় বিচার প্রতিষ্ঠায় চট্টগ্রাম বারের প্রতি আহ্বান শিল্প উপদেষ্টার

one pherma

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাসন থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us