গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেপ্তার

ইবাংলা.প্রেস | গাজীটুর প্রতিনিধি | ৯ আগস্ট,, ২০২৫

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৮ আগস্ট) রাতে গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

Islami Bank

আরও পড়ুন…অস্ত্র নিয়ে প্রকাশ্যে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মিজান ওরফে কেটু মিজান, তাঁর স্ত্রী গোলাপি, মো. স্বাধীন এবং আল–আমিন। পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা ছিনতাইকারী দলের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তুহিনকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

one pherma

হত্যাকাণ্ডের পরই পুলিশের তিনটি দল ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান শুরু করে। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মিজান ও তাঁর স্ত্রীকে, শহরের পাশ থেকে স্বাধীনকে এবং রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে আল–আমিনকে গ্রেপ্তার করা হয়।

নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবারসহ গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই সেলিম শুক্রবার সকালে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us