চলতি অর্থবছরে পণ্য ও সেবা রফতানির লক্ষ্য ৬৩.৫ বিলিয়ন ডলার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার (১২ আগষ্ট) ২০২৫

বাংলাদেশ থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে ৬৩.৫ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মঙ্গলবার (১২ আগস্ট) এক মিটিংয়ে এ ঘোষণা দেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।

Islami Bank

চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে বলা হয়, গত অর্থবছরে বাংলাদেশ পণ্য খাতে ৫০.০০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭% এবং পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮% বেশী।

আরও পড়ুন…মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই

সেবা খাতের লক্ষ্যমাত্রা ৭.৫০ বিলিয়নের বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরে জুলাই-এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৫.৭৭ বিলিয়ন মার্কিন ডলার যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.১৩% বেশী।

অর্থবছরে রপ্তানি খাতে অর্জিত প্রবৃদ্ধির গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণ ও বহুমুখীকরণ, বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, ভূ-রাজনৈতিক প্রভাব, দেশীয় ও বৈশ্বিক অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সংকট, ইউক্রেন যুদ্ধের প্রভাব, অংশীজনদের মতামত, বিগত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা এবং লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের হার ও পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধির হার পর্যালোচনাপূর্বক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

one pherma

এদিকে, পামঅয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমালো সরকার। এতে করে এখন থেকে প্রতিলিটার পামঅয়েল বিক্রি হবে ১৫০ ঢাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পামঅয়েলের এ নতুন দাম ঘোষণা করেন। বাণিজ্য সচিব বলেন, দেশের ভোজ্য তেলের বাজারের ৬০ ভাগ হচ্ছে পামঅয়েল।

আন্তর্জাতিক বাজারে পামঅয়েলের দাম কমায় এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সয়াবিনের মূল্য অপরিবর্তিত থাকায় পূর্বের মতো লিটার প্রতি ১৮৯ টাকা (বোতল) থাকবে।

বাংলাদেশ ট্রেড এন্ড ট‍্যারিফ কমিশন ভোজ‍্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পামঅয়েলের দাম নির্ধারণ করা হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us