আফগানিস্তানে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭১

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২০ আগস্ট ২০২৫

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৭টি শিশুও রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় বাসটিতে আগুন ধরে যায়।হেরাত প্রদেশের পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। ‘অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার’ কারণে দুর্ঘটনাটি ঘটে।

এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছেন।

one pherma

আরও পড়ুন…থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ ফখরুল

হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন, বাস দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত হয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।

সূত্র: আল জাজিরা
ইবাংরা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us