ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চারদিনের সফরে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২১ আগস্ট ২০২৫

ঢাকায় পৌঁছানোর পর পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি: সংগৃহীত
চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

Islami Bank

বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।ঢাকায় পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন…চীন গেলেন সেনাপ্রধান সরকারি সফরে

one pherma

বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে আগামী রোববার (২৪ আগস্ট) পর্যন্ত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা। একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করবেন তিনি।

সফরকালে জাম কামাল খান বাংলাদেশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us