মার্কিন দূতাবাসের স্পষ্ট বার্তা: নিরাপত্তা উদ্বেগ মিটলেই ভিসা
ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক প্রতিবেদক | ২১ আগস্ট ২০২৫
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত কোনও ভিসা ইস্যু করা হয় না। হস্পতিবার (২১ আগস্ট) ভিসা প্রসঙ্গে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন…তরুণদের কণ্ঠস্বর জোরদারে ‘যুব কণ্ঠ প্রক্রিয়া’ চালু
বার্তায় বলা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার অঙ্গীকারবদ্ধ। তাই নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্ত না হলে কোনও আবেদন অনুমোদন পায় না।
এছাড়া দূতাবাস জানায়, ভুয়া নথিপত্র জমা দেওয়া আবেদনকারীদের ভিসা দেওয়া হয় না। এমনকি ভুয়া তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
ইবাংলা বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.