এশিয়া কাপকে সামনে রেখে নতুন রূপে বাংলাদেশ ক্রিকেট দল

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ২২ আগস্ট ২০২৫

আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ আগস্ট) রাতে ঘোষিত এই দলে রয়েছে একাধিক চমক।

Islami Bank

আরও পড়ুন…নিখোঁজের ১ দিন পর মেঘনা নদীতে লাশ মিললো সাংবাদিক বিভুরঞ্জন সরকারের

সবচেয়ে বড় খবর হলো তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। সর্বশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে মাঠে দেখা গিয়েছিল। দীর্ঘ দুই বছর পর ফিরেছেন ব্যাটার সাইফ হাসানও। আর ইনজুরি কাটিয়ে আবারও সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপ থেকে ছুটি নেওয়ায় তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তার সঙ্গে স্ট্যান্ডবাই আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ১৯ ম্যাচের এই আসরের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

one pherma

বাংলাদেশ নিজেদের যাত্রা শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।

ঘোষিত বাংলাদেশ স্কোয়াড
মূল দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই:
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us