দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৩ আগস্ট ২০২৫

দুদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।

Islami Bank

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই সফর দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেছিলেন। তার ধারাবাহিকতায় এবার ঢাকায় এলেন ইসহাক দার।

কূটনৈতিক সূত্র জানায়, ইসহাক দার দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক সক্রিয়করণ, ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ, ব্যবসা-বিনিয়োগ ও জনগণের চলাচল সহজীকরণ বিষয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন…ডাকসু নির্বাচনে বাধা হলে দায়িত্ব ছাড়বেন ঢাবি ভিসি

one pherma

সফরের দ্বিতীয় দিন রোববার তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। ওই বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরের অংশ হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।

২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের পর এবারই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই সফর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা দিতে পারে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us