পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৪ আগস্ট ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওই বৈঠক শুরু হয়।

Islami Bank

বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত রয়েছেন। জানা গেছে, বৈঠকে দু’দেশের বেশকিছু চুক্তি ও স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকটি ইতিবাচক হবে।

এর আগে শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন ইসহাক দার। সফরের প্রথম দিনেই ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। যেখানে দু’দেশের বাণিজ্য ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উঠে আসে একাত্তর ইস্যু।

আরও পড়ুন…সড়কের পাশে খালে উল্টে পড়ল বাস

one pherma

এদিকে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

তিন দিনের এই সফরে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ছাড়াও আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us