টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট ২০২৫

সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮২তম গণশুনানি সোমবার (২৫ আগস্ট) টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ গণশুনানির প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে প্রতিরোধে সোচ্চার হতে হবে। সরকারি দপ্তরে সেবা পাওয়া মানুষের অধিকার। কেউ সেবাবঞ্চিত হলে দুদকে লিখিত অভিযোগ বা টোল-ফ্রি হটলাইন ১০৬ নম্বরে জানাতে হবে।

আরও পড়ুন…৭৫% সিএফও মনে করেন এআই এজেন্ট প্রতিষ্ঠানের আয় বাড়াবে: সেলসফোর্স গবেষণা

one pherma

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল কবীর, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক ড. জহিরুল হুদা বক্তব্য রাখেন।

দুদক জানায়, আজকের গণশুনানিতে ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫১টি অভিযোগ গৃহীত হয়। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত অপরাধের অন্তর্ভুক্ত ৮৬টি অভিযোগ ছিল।

শুনানিতে ৬৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়, যার মধ্যে ৬টি অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের কাছে প্রেরণ এবং ৩৮টি অভিযোগ বিভাগীয়ভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। এছাড়া ৭টি অভিযোগ আদালতে মামলা চলমান থাকায় নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us