যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: ট্রাম্পের কড়া শুল্ক হুঁশিয়ারি

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২৬ আগস্ট ২০২৫

চীনা পণ্যে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, চীন যদি পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেট সরবরাহ না করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর শুল্ক বসাতে বাধ্য হবে।

Islami Bank

আরও পড়ুন…৭৫% সিএফও মনে করেন এআই এজেন্ট প্রতিষ্ঠানের আয় বাড়াবে: সেলসফোর্স গবেষণা

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা আমাদের শিল্পকে সুরক্ষা দেবো। চীন যদি যথেষ্ট ম্যাগনেট না দেয়, তবে তাদের পণ্যে ২০০ শতাংশ কিংবা তারও বেশি শুল্ক আরোপ হবে।”

প্রযুক্তি খাত বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনে সম্প্রতি ১০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা আসার পরই ট্রাম্পের এই নতুন শুল্ক হুমকি দেওয়া হলো। ইন্টেলসহ মার্কিন প্রযুক্তি শিল্প ব্যাপকভাবে চীনা ম্যাগনেট ও বিরল খনিজ উপাদানের ওপর নির্ভরশীল। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন।

one pherma

এপ্রিলে মার্কিন শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু বিরল খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল। তবে জুলাই মাসে দেশটির রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে—জুনের তুলনায় প্রায় ৪ হাজার ৭০০ টন বেশি।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে দীর্ঘদিন ধরে চলমান শুল্ক বিরোধ আবারও নতুন মোড় নিতে যাচ্ছে। চলতি মাসের শুরুতে আলোচনায় সমঝোতার ইঙ্গিত পাওয়া গেলেও ট্রাম্পের সর্বশেষ মন্তব্য বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

সম্প্রতি এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যে শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন। এ পদক্ষেপ না নিলে শুল্কহার ১৪৫ শতাংশে পৌঁছাত। এর আগে মে মাসে দুই দেশ ১২৫ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। তবে নতুন হুমকির কারণে চীন-আমেরিকা বাণিজ্যযুদ্ধ আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us