রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩০ আগস্ট ২০২৫

বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামীকাল রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবনের বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

Islami Bank

তিনি বলেন, “আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজন করা হবে। কোনো ধরনের ষড়যন্ত্রই এই সময়সূচি বদলাতে পারবে না।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর সম্ভাবনার কথাও জানান প্রেস সচিব। তিনি বলেন, প্রয়োজনে নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

আরও পড়ুন…নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারির আগেই: প্রেস সচিব

one pherma

প্রেস সচিব আরও জানান, গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্তে দেখা হবে। আহত সবার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা নুরের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us