জামায়াত বেঈমান, বিশ্বাসঘাতক ও মোনাফেক : বিএনপি

ইবাংলা.প্রেস | নরসিংদী প্রতিনিধি | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “জামায়াত বেঈমান, বিশ্বাসঘাতক ও মোনাফেক দল।”

Islami Bank

আরও পড়ুন…কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবদী বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খোকন বলেন, “ধানের শীষের মার্কা নিয়েই তারা সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছে। অথচ আজ তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে। ধানের শীষ যদি বিষ হয়, তবে তারা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করল না কেন?”

one pherma

তিনি আরও অভিযোগ করে বলেন, “জামায়াত একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে এবং স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা জাতীয় সংগীত গায়নি, জাতীয় পতাকা তোলে না, শহীদ মিনারে যায় না। এখনো স্বাধীনতাকে তারা মেনে নিতে পারে না। তাই তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”

সভায় মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাকারিয়ার সঞ্চালনায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us