নুরের সর্বশেষ অবস্থা জানালেন ঢামেক

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩১ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।রোববার (৩১ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

Islami Bank

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার চারটি সমস্যা রয়েছে। এগুলো হলো- নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখের ইঞ্জুরি আছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল। তবে, তা ধীরে ধীরে কমে আসছে।

আরও পড়ুন…নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এডভোকেট মতিন

one pherma

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তবে, কিছুটা ট্রমায় আছেন তিনি। ৬ সদস্যের বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।

গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us