আন্তর্জাতিক পরিষ্কার বায়ু দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নাসিম আব্বাস, ব্যুরো প্রধান, খাইবার পাখতুনখোয়া (মারদান) | ৩১ আগস্ট ২০২৫

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পরিষ্কার বাতাস দিবস। এ বছরের প্রতিপাদ্য— “নীল আকাশের জন্য। দিনে দিনে বাড়তে থাকা বায়ুদূষণকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘ জানিয়েছে, এ সংকট প্রতিরোধযোগ্য হলেও এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

Islami Bank

জাতিসংঘের তথ্যমতে, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ অনিরাপদ বাতাস শ্বাস নিচ্ছে। এর ফলে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, যার মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে।

সমাধান হাতের নাগালে:

বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, বন উজাড় বন্ধ করা এবং পরিবেশবান্ধব কৃষিকাজ প্রচার করা হলে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, সীমান্ত-অতিক্রমী সহযোগিতা এবং শক্তিশালী নীতিমালার প্রয়োগ অপরিহার্য।

আরও পড়ুন…নুরের সর্বশেষ অবস্থা জানালেন ঢামেক

জলবায়ু পরিকল্পনায় জোর:

one pherma

বিশ্ব নেতাদের উদ্দেশে বার্তায় বলা হয়েছে, এ বছর নির্ধারিত নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা (NDCs) যেন নির্গমন হ্রাস এবং জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্যভাবে সরে যাওয়ার ক্ষেত্রে কার্যকর রূপরেখা তৈরি করে।

নীল আকাশ ফিরে পেতে আহ্বান:

জাতিসংঘ সতর্ক করে বলেছে, নিষ্ক্রিয়তা ও অবিচারের কারণে বিশ্বের অনেক অঞ্চলে নীল আকাশ ধূসর হয়ে গেছে। তাই এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে, যাতে সবার জন্য নিশ্চিত হয় পরিষ্কার ও শ্বাস-প্রশ্বাসযোগ্য বাতাস।

আন্তর্জাতিক দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে জনসচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং পরিবেশ রক্ষায় অঙ্গীকার প্রদানের আহ্বান জানানো হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us