চিকিৎসা খাতে জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে উৎসবমুখর পরিবেশে রাজধানীর মিরপুরে ডেলটা মেডিকেল হাসপাতাল লিমিটেড এর নতুন অডিটোরিয়াম (প্রশিক্ষণ কেন্দ্র)-এর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা হাসপাতাল লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক।

আরও পড়ুন…ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও মেটলাইফের মধ্যে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. এ. কে. এম খায়রুল আনাম চৌধুরী। রিসোর্স পারসন হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বকর সরোয়ার আহমেদ, এনডিসি, পিএসসি (অব.)।
এ আয়োজনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইনস্টিটিউট হাসপাতালের সাবেক অনকোলজি বিভাগের প্রফেসর ডা. কাজী মনজুর কাদের, যিনি বর্তমানে সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল অনকোলজি। ডেলটা মেডিকেল হাসপাতাল এর। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই ট্রেনিং সেন্টার ভবিষ্যতে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.