বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করলেন ট্রাম্প
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক |০৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য ও ভার্জিনিয়ার বাসিন্দা ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৯ সাল থেকে টানা তিন বছর ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন…ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনও কে অপহরণ চেস্টার অভিযোগ!
মার্কিন সিনেট তার মনোনয়ন অনুমোদন করলে ক্রিস্টেনসেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।পিটার হাস গত বছর দায়িত্ব শেষে অবসরে যান। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।
এ বিষয়ে মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ এক মন্তব্যে বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুতই এই মনোনয়ন অনুমোদন করবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.