ভিসার মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের সতর্ক করল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে নতুন একটি সরকারি প্রচারণা শুরু হয়েছে, যেখানে প্রথমবারের মতো শিক্ষার্থীদের সরাসরি টেক্সট ও ইমেলের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

Islami Bank

আরও পড়ুন…বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করলেন ট্রাম্প

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী ভিসায় বৈধভাবে যুক্তরাজ্যে আসা অনেক শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আশ্রয় প্রার্থনা করছেন।

এ প্রবণতাকে ‘উদ্বেগজনক বৃদ্ধি’ বলে বর্ণনা করেছে যুক্তরাজ্য সরকার। হোম অফিসের তথ্য অনুসারে, জুন পর্যন্ত যুক্তরাজ্যে মোট আশ্রয় আবেদনের প্রায় ১৩% এসেছে স্টাডি ভিসাধারীদের কাছ থেকে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নাইজেরিয়া ছিল এ তালিকার শীর্ষে।

one pherma

ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব ইভেট কুপার বলেছেন, কিছু শিক্ষার্থী তাদের দেশে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও আশ্রয় দাবি করছে, যা আশ্রয় ব্যবস্থা ও অভ্যন্তরীণ আবাসন ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, “আমরা প্রকৃত শরণার্থীদের সমর্থন করব, কিন্তু শিক্ষার্থীদের কোর্স শেষে ভিসার মেয়াদ বাড়ানো বা আশ্রয়ের আবেদন করার সুযোগ নেই।”

নতুন পরিকল্পনার আওতায় প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারকে বার্তা পাঠানো হবে। তাদের জানানো হবে—যদি দেশে থাকার কোনো আইনি অধিকার না থাকে তবে অবিলম্বে যুক্তরাজ্য ছাড়তে হবে, অন্যথায় বহিষ্কার করা হবে।

এছাড়া, আশ্রয়ের আবেদন যোগ্যতা না থাকলে তা দ্রুত প্রত্যাখ্যান করা হবে এবং আর্থিক সহায়তাও দেওয়া হবে না। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্য সরকার শিক্ষার্থীদের পড়াশোনার পর দেশে থাকার সময়সীমা দুই বছর থেকে কমিয়ে ১৮ মাসে নামিয়ে এনেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us