আরও বাড়ল দেশের রিজার্ভ

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩ সেপ্টেম্বর ২০২৫

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার বা ৩১৩৮৮ দশমিক ১২ মিলিয়ন ডলার হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

Islami Bank

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৪৫০ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন…জোটবদ্ধ নির্বাচনেও নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে: ইসি

one pherma

গত ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৩৮৮ দশমিক ১২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৩৯৯ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us