নবীনগরে প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে উধাও!
রুবেল ভূইয়া, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে উধাও হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবীনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন…নবীনগরে (বিএনপি)-র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন কেন্দ্রীয় নেতারা
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কড়ইবাড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিজান মিয়ার স্ত্রী গত ৪ সেপ্টেম্বর সকালে তিন সন্তানকে ঘরে রেখে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি ঘরে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান বলেও অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী একই গ্রামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছিলেন। অবশেষে সুযোগ বুঝে প্রেমিকের হাত ধরে উধাও হন তিনি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ইবাংলা.প্রেস/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.