“তৃতীয় দেশে মার্কিন ভিসা আবেদন বন্ধ”

ইবাংলা.প্রেস│আন্তর্জাতিক ডেস্ক │সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

Islami Bank

যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিশ্বের যেকোনো দেশের নাগরিকদের মার্কিন ভিসার সাক্ষাৎকারের আবেদন করতে হবে নিজেদের দেশ থেকেই। অর্থাৎ, ভিসার দীর্ঘ লাইন এড়াতে অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকছে না।

আরও পড়ুন…আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, “এখন থেকে অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ দেশ বা বাসস্থানের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।”

বিশ্লেষকরা বলছেন, এ পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপর। কারণ, এত দিন ব্যবসা (বি১) বা পর্যটন (বি২) ভিসার জন্য অনেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানির মতো দেশে গিয়ে আবেদন করতেন। এখন থেকে সেই সুযোগ আর থাকছে না।

one pherma

তবে আফগানিস্তান, কিউবা ও ইরানের মতো দেশগুলোতে যেখানে মার্কিন দূতাবাস নিয়মিত ভিসা পরিষেবা দেয় না, সেসব দেশের নাগরিকরা নির্দিষ্ট কিছু দূতাবাস থেকে ভিসার আবেদন করতে পারবেন।

করোনা মহামারির সময় ভারতে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় প্রায় তিন বছর পর্যন্ত গড়ায়। তখন অনেকেই বিদেশে গিয়ে সাক্ষাৎকার দিয়ে ভিসা সংগ্রহ করতেন। মহামারির পরও ভারতীয়দের অনেকেই জার্মানিসহ বিভিন্ন দেশে গিয়ে আবেদন করতেন।

২ সেপ্টেম্বর থেকে আরেকটি নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে বেশির ভাগ আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। এত দিন যে ড্রপবক্স সুবিধা ছিল—যেখানে সাক্ষাৎকার ছাড়া শুধু কাগজপত্র জমা দেওয়া যেত—তা অনেকটাই সীমিত করা হয়েছে।

ফলে এইচ, এল, এফ, এম, জে, ই ও ও–সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের এখন দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে। এমনকি ১৪ বছরের কম বয়সী শিশু ও ৭৯ বছরের বেশি বয়সী প্রবীণদেরও এবার সাক্ষাৎকারে হাজির হতে হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us