ট্রাম্পের সহযোগী শার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা

ইবাংলা.প্রেস │আন্তর্জাতিক ডেস্ক │১১ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির প্রভাবশালী মুখ ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক প্রকাশ্যে গুলি করে হত্যা হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) উটা ভ্যালি ইউনিভার্সিটির প্রাঙ্গণে ভাষণ দেওয়ার সময় এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

Islami Bank

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বক্তৃতার আসরে হঠাৎ গুলির শব্দে চেয়ার থেকে পড়ে যান চার্লি কার্ক। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতরা ছুটোছুটি শুরু করেন। পুলিশ জানিয়েছে, তার গলায় গুলি লেগেছিল। তবে হামলাকারীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন…ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল

one pherma

ঘটনার পর উটা’র সিনেটর মাইক লি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন— “পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। চার্লি কার্ক ও সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করুন।”

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোকবার্তায় বলেন— “চার্লি যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় বোঝার ক্ষেত্রে অনন্য ছিলেন। তিনি আমার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন। মেলানিয়া ও আমি তার স্ত্রী এরিকা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us