ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মো. আব্দুল মতিন শুক্রবার সকালে সলিমগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভায় অংশ নেন।
আরও পড়ুন…নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আশ্বস্ত প্রধান উপদেস্টার দপ্তর
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং নবীনগর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সহ-সভাপতি এডভোকেট মতিন বলেন, “আমি নির্বাচিত হতে পারলে যোগাযোগ ব্যবস্থা, কৃষি খাত ও আইনশৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানকে দেশ পরিচালনায় দেখতে চান এবং এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান

সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী নয়নের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট মো. জামাল উদ্দিন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা তাজুল ইসলাম, কৃষক দলের নেতা নবী শিকদার সুমন, যুবদল নেতা মো. নাজির হোসেনসহ স্থানীয় বিএনপি, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভা শেষে এডভোকেট আব্দুল মতিন লিফলেট বিতরণ ও সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.