সৌজন্যে ইলিশ রপ্তানি, বাজারে চাপ বাড়ার আশঙ্কা

ইবাংলা.প্রেস | কুড়িগ্রাম প্রতিবেদক | ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভারতে এ বছর ১২শ’ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে এটি গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, সৌজন্য বোধ ও প্রতিবেশী দেশের অনুরোধের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Islami Bank

সোমবার (১৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন মৎস্য উপদেষ্টা।

এসময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যুব আর্ট প্রতিযোগিতা আয়োজন

one pherma

উপদেষ্টা ফরিদা আখতার আরও জানান, প্রবাসী বাঙালিদের চাহিদার প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হবে।

তবে এবছর জাটকা নিধনের কারণে উৎপাদন কম হওয়ায় দেশের বাজারেও চাপ তৈরি হয়েছে। তাই সাশ্রয়ী মূল্যে কিছু এলাকায় সরকার সরাসরি ইলিশ বিক্রির উদ্যোগ নেবে।

বিশ্লেষকদের মতে, দেশে ইলিশের জোগান যখন কমছে, তখন প্রতিবেশী ও প্রবাসীদের জন্য বড় চালান রপ্তানি করা সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎসবের সৌজন্য রক্ষা করতে গিয়ে স্থানীয় বাজারে ভোক্তারা আরও উচ্চমূল্যে ইলিশ কিনতে বাধ্য হবেন—এমন আশঙ্কাই ঘুরপাক খাচ্ছে জনমনে।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us