বড় দুঃসংবাদ দিল আরব আমিরাত

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৫

এমনিতেই বিভিন্ন দেশের ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে ইদানিং বেশ জটিলতা পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে।

Islami Bank

বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। অবশ্য বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের এ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ।

আরও পড়ুন…বিশাল দুঃসংবাদ মার্কিন ভিসা নিয়ে

এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন,  ক্যামেরুন, সুদান ও উগান্ডা।শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

one pherma

সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us