ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা নিউইয়র্কের উদ্দেশ্যে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

Islami Bank

রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও বৈশ্বিক কর্মসূচিতে অংশ নেবেন।

আরও পড়ুন…ইসরায়েলের তিন বন্ধু দেশ অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো

one pherma

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘে রোহিঙ্গা সংকট বিষয়ক প্রথম উচ্চপর্যায়ের বৈঠক, যা অধ্যাপক ইউনূসের প্রস্তাবে আয়োজিত হয়েছে।

এছাড়া তিনি শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নিরাপদ অভিবাসন, অর্থপাচার রোধ ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us