জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বাংলায় ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাষণ শুরু করেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণটি বিটিভি, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।২০২৪ সালের আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন ড. ইউনূস।
আরও পড়ুন…বর্তমান সরকার এখন আইসিইউতে ভর্তি:নবীনগরে মতবিনিময় সভায়-কাজী মামুনুর রশিদ
এর আগে, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস তার ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। একই সাথে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোও তার ভাষণে বিশেষভাবে গুরুত্ব পাবে।
প্রেসসচিবের ভাষ্যমতে, বিশ্ববাসীর কাছে মূল বার্তাটি হবে— আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.