ইউরোপের আরেক দেশ স্বীকৃতি দিল ফিলিস্তিনকে

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্য ও ফ্রান্সের পথ অনুসরণ করে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ সান মারিনো।

Islami Bank

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি।রোববার (২৮ সেপ্টেম্বর) ইরানের সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি বলেন, আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।তিনি আরও বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।

আরও পড়ুন…প্রথমবার বিদেশি ঋণসীমা বেঁধে দিল আইএমএফ বাংলাদেশের জন্য

one pherma

সম্প্রতি জাতিসংঘের একটি বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল।

এরপর স্বীকৃতির ঘোষণা আসে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, এন্ডোরা ও মোনাকোর পক্ষ থেকে। এর আগে, চলতি বছরের ২০ মার্চ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোও।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us