৪৬টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।  এর মধ্যে হোমিও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ১৭টি, হার্বাল ৪টি, এ্যালোপ্যাথিক ৫টি, ইউনানী ৬টি এবং আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ১৪টি।  একই সময়ে ১৪টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সব প্রকার ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়।

Islami Bank

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে ময়মনসিংহ-১১ আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

one pherma

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে।  নকল-ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে সরকার কঠোর।  আর নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে।  ২০২০-২১ অর্থবছরে মোবাইল কোর্টে ১ হাজার ৭১৫টি মামলা দায়ের করা হয়েছে। তাতে ৭ কোটি ৫৮ লাখ একশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে দেশে পুষ্টিহীনতা বিষয়ে সব বয়সের মানুষের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান সরকারের হাতে না থাকলেও এক্ষেত্রে সফলতার দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।  হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি নারীদের পুষ্টি পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।  মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের অপুষ্টিজনিত কম ওজন ২০১৭-১৮ সালে ছিল ১২ শতাংশ; ২০০৭ সালে তা ৩০ শতাংশ ছিল।

ইবাংলা/এএমখান/১৮ নভেম্বর, ২০২১

Contact Us