নবীনগরে বিএডিসি’র ডেপ সার ডাকাতি হওয়া কার্গো প্রশাসন কর্তৃক জব্দ: সরেজমিনে নৌ পুলিশ নড়ে চড়ে বসেছে

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি’র ডেপ সার ছিনতাই করে নিয়ে বিক্রয় করার সময় প্রশাসনের হাতে আটক করা হয়।

Islami Bank

গত শুক্রবার সন্ধায় সার বোঝাইবাহী কার্গো জাহাজটিকে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে নরসিংদীক রায়পুরা থানার নৌ পুলিশ জব্দ করেছে বলে স্থানীয় নৌ পুলিশ ইন্সপেক্টর মো. আব্দুর রউফ দেশ রুপান্তর কে জানান। তিনি আরও বলেন,আমরা ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে অভিযান চালিয়েছি, এ বিষয় নিয়ে কোন আসামি গ্রেফতার এখনো হয়নি তবে অব্যাহত রয়েছে।

সুএে জানা যায়,সরকারি ৬৩৪০টি বস্তা ডেপ সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দ্যেশ্যে নেওয়ার সময় নরসিংদী রায়পুরা এলাকায় কার্গোর ৬ জন নাবিককে হাত-পা বেধে নদীর পাড়ে ফেলে দিয়ে কার্গো জাহাজটিকে ছিনতাই করে নিয়ে আসে

পরে নারুই,শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব ডেপ সারগুলোকে বিভিন্ন ডিলারদের কাছে বিক্রয় করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হাতেনাতে ধরে ফেলে এবং মাল বোঝাই জাহাজটিকে জব্দ করে।

ইতিমধ্যেই কার্গো থেকে প্রায় ১৪শ বস্তা সার আনলোড করা হয় যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া যায়।বাকীগুলো এখনো হদিস পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন,গত শুক্রবারে থেকে কার্গোটিকে শিবনগরে কিবরিয়ার বাড়িতে(সানাউল্লাহ)সার আনলোড করতে দেখেছি পরে বাজারে বোরহান মিয়ার গোডাউনে আনলোড করে।

one pherma

আরও পড়ুন…জলবায়ু পরিবর্তনে বিপন্ন ৪৩% প্রাকৃতিক ঐতিহ্য, সতর্ক করলো আইইউসিএন

এরপর থেকে এলাকায় এটাকে ভেসে থাকতে দেখেছি।আমরা ভেবেছি কেউ হয়ত এগুলো কিনেছে।গতকাল শনিবার সন্ধায় একদল নৌ পুলিশ আসে এটাকে তদন্ত করে গিয়েছে। আমরা এমন কিছু ভাবিনি।

কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার মো বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন,”আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্যেশ্য মূলক। আমার গোডাউনের চাবি নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী এবং সাব ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে এসব কিছু হয়ে থাকলে আমি অবগত নই। আমার কাছে মনে হয় শিবলু আমাকে ফাসানোর জন্যই করা হয়েছে।আমি এই অপকর্মের সাথে জড়িত শিবলুর বিচার চাই।

এ ব্যাপারে শিবলু বলেন,”আমার কাছে বোরহান ভাইয়ের গোডাউনের চাবি থাকত এবং প্রতিদিন সানাউল্লাহ চাবি নিতে আসলে ওনাকে চাবি দেই গতকালও নিতে আসলে আমি তাকে চাবি দেই পরে কি হয়েছে সেটা আমি জানিনা।

সানাউল্লাহর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করতে চাইলে তাকে পাওয়া যায়নি।এ বিষয় নিয়ে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজিব চৌধুরী এশিয়ান টিভির অনলাইন কে বলেন, বিষয় টি আমার কানে এসেছে,জব্দকৃত সার বিএডিসি মুন্সিগঞ্জ গোডাউন থেকে সুনামগঞ্জ বিএডিসি গোডাউনে যাওয়ার পথে ৬৩৪০ বস্তা সার নরসিংদী রায়পুরায় ডাকাতের কবলে পরে। ডাকাত দল বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় সার বিক্রি করে তারমধ্যে নবীনগর নোয়াগাঁও বাজারে আসলে সেটি ধরা পরে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us